সর্বশেষ

বোয়ালমারী

বোয়ালমারী হাসপাতালে চুরি, অ্যাম্বুলেন্স চালকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অব্যবহৃত কক্ষের তালা ভেঙে ১৫টি সিলিং ফ্যান, লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখ নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মান্না শেখ বোয়ালমারী পৌর সদরের বাসিন্দা মো. রিজাউল শেখের ছেলে। তিনি পেশায় একজন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে সুমি আক্তার নামের এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী আতিয়ার রহমান ও শাশুড়ি রাহেলা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় ১৫ বছর পর সোমবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ ১ম আদালত চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। একই সাথে আদালত অপর এক আসামিকে খালাস দিয়েছেন।

সালথা ও বোয়ালমারীর দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধের অবসান, মিল করিয়ে দিল প্রশাসন

ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার দুই বিবদমান পক্ষের দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এক অনন্য উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চলমান এই সংঘাতের অবসান ঘটিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে দীর্ঘদিনের বৈরিতা ভুলে দুই পক্ষের মুখোমুখি কোলাকুলির মাধ্যমে এলাকায় স্বস্তির সুবাতাস বইছে।

ফরিদপুরে অনুমোদনহীন ‘আজকের সারাদেশ হাসপাতাল’ সিলগালা

ফরিদপুরের বোয়ালমারীতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই গড়ে ওঠা ‘আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি অবৈধ ক্লিনিক সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

ফরিদপুরে নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, পালালেন ২৯ রোগী

ফরিদপুর শহরের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন আমিন খান (৪৫) নামের এক সাবেক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, রিহ্যাব কর্তৃপক্ষের নির্মম নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিরাময় কেন্দ্র থেকে ২৯ জন রোগী পালিয়ে গেছেন।

ফরিদপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন: কথিত কবিরাজের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কথিত কবিরাজ হানিফ শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।